kolkata

51 minutes ago

Dattatreya Hosabale:কলকাতায় সঙ্ঘ কার্যালয়ে তিরঙ্গা উত্তোলন দত্তাত্রেয় হোসবালের

Dattatreya Hosabale
Dattatreya Hosabale

 

কলকাতা, ১৫ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতায় সঙ্ঘ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে সঙ্ঘের কার্যালয় কেশব ভবনে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দত্তাত্রেয় হোসবালে বলেন, "দেশের ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা এবং সর্বতোভাবে দেশকে শক্তিশালী করে তোলার জন্য সবারই সংকল্পবদ্ধ হওয়া উচিত। দেশের উন্নয়ন ও স্বাধীনতা সংগ্রামীদের আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেকেরই অবদান রাখা উচিত।" এদিনের অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You might also like!