Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Abhishek Banerjee: সুপ্রিমের নির্দেশে তৎপর হাই কোর্ট, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে বুধবার বড় শুনানি

All eyes are on the High Court this Wednesday regarding Abhishek's case
All eyes are on the High Court this Wednesday regarding Abhishek's case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সুপ্রিম কোর্ট থেকে আপাতত কোনও স্বস্তি মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিৎসার জন্য তাঁর বিদেশযাত্রা এখনও আইনি জটের মধ্যেই আটকে রয়েছে। তিনি আদৌ বিদেশে চিকিৎসার অনুমতি পাবেন কি না, তা এখন কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মঙ্গলবার অভিষেকের আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানান। সেই আবেদন গ্রহণ করে বুধবার মামলাটির শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাই কোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, শুনানির সময় মামলার উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিত থাকতে হবে। 

চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বিরুদ্ধে এখানে বেশ কিছু মামলা থাকায় আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না। তাই বিদেশযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জুলাইয়ের ২৯ তারিখ আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই বিদেশযাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি করা হয়। আদালত প্রশ্ন তোলে, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। 

সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। তৃণমূল সাংসদের হয়ে সওয়াল করেন আইনজীবী গোপাল শংকরনারায়ণ। কিন্তু মামলা কার্যত শুনতেই চাননি প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, “আমরা হাই কোর্টকে অনুরোধ করব মামলাটি এক সপ্তাহের মধ্যে শুনানি করে নিষ্পত্তি হোক।” এরপরই এদিন এই বিষয়ে হাই কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এখন দেখার বুধবার আদালত এই বিষয়ে কি নির্দেশ দেয়? আদৌও কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার ছাড়পত্র পাবেন? 

You might also like!