Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

"Tamil Is Our Lifeline": ‘তামিল থাই ভাজ্থু’-কে বাধ্যতামূলক করার বিষয়ে প্রস্তাব টিভিকে সরকারের

Vijay moved a resolution for mandatory singing of state song in official events
Vijay moved a resolution for mandatory singing of state song in official events

 

চেন্নাই, ১০ আগস্ট : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সোমবার বিধানসভায় রাজ্যের যে কোনও সরকারি অনুষ্ঠানের শুরুতে রাজ্য সঙ্গীত ‘তামিল থাই ভাজ্থু’-কে গাওয়া বাধ্যতামূলক করার বিষয়ে প্রস্তাব পেশ করেন। টিভিকে সরকারের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে ডিএমকে ও এআইএডিএমকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এদিন বিধানসভায় বলেছেন— "তামিল মানেই গর্ব, তামিল মানেই শক্তি। 'তামিল' শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই সমগ্র তামিলনাড়ু ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে দাঁড়াবে। তামিলনাড়ুতে 'তামিল থাই ভাজ্থু'-কে (তামিল মাতৃবন্দনা সঙ্গীত) অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। 'তামিল থাই ভাজ্থু'-কে প্রথম স্থান দেওয়াটা আমাদের রাজ্যের অধিকার। 'তামিল থাই ভাজ্থু' সবার আগে গাওয়া উচিত—এই বিষয়টি নিয়ে কোনও রাজনৈতিক বিতর্কের প্রয়োজন নেই। দলীয় মতপার্থক্য ভুলে সকল সদস্যের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাবের প্রতি সমর্থন জানানো।" তামিলনাড়ু বিধানসভায়, ডিএমকে এবং এআইএডিএমকে উভয় দলের বিধায়করাই রাষ্ট্রীয় অনুষ্ঠানে 'তামিল থাই ভাঝথু' গানটি বাধ্যতামূলকভাবে গাওয়ার বিষয়ে টিভিকে সরকারের প্রস্তাবকে সমর্থন করেছেন।

You might also like!