
রোম, ২৬ সেপ্টেম্বর : রোমে শুক্রবার ২-০ গোলে জিতে উয়েফা নেশন্স লিগে পথচলা শুরু করল বেলজিয়াম। মিকা গটস দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান দ্বিগুণ করেন দদি লুকেবাকিও। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বেশ ভালোই প্রতিক্রিয়া দেখায় টানা তিনটি বিশ্বকাপে খেলতে না পারা ইতালি। প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২১ শটের ছয়টি লক্ষ্যে রেখেও একবারও সফল হয়নি তারা। বেলজিয়ামের ১৯ শটের আটটি ছিল লক্ষ্যে।আসলে ফিনিশিংয়ের দুর্বলতা পেছনে ফেলতে পারল না ইতালি। দুই দলের ডাগআউটেই এদিন ছিল নতুন মুখ। গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া বেলজিয়াম মার্ক ফন বোমেলের কোচিংয়ে শুভসূচনা করল। ইতালির কোচের পদে দ্বিতীয় মেয়াদে ফেরা রবের্তো মানচিনির শুরুটা হলো হতাশায়।
