Breaking News
 
Election Commission: ‘ভোটচুরির নাটক বন্ধ হোক’! কমিশন বিতর্কে টিএন সেশনের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে পালটা বিজেপির Election Commission: জ্ঞানেশের সিদ্ধান্তে ‘ভিন্নমত’! পদত্যাগের দাবিতে বিরোধীরা, কমিশনের বিবৃতিতে নয়া বার্তা Abhishek Banerjee: চোখের চিকিৎসা সেরে কলকাতায় ফিরেই বিজেপিকে নিশানা! একাধিক ইস্যুতে সরব অভিষেক Milan Pradhan jail custody extended: জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর! ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে মিলন প্রধান Calcutta High Court: জন্মের আগেই মাধ্যমিক পাস? হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে কংগ্রেসের মামলা Gautam Adani Kolkata Visit: লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, বাংলায় বিনিয়োগ ঘিরে বড় জল্পনা

 

kolkata

57 minutes ago

Gautam Adani Kolkata Visit: লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, বাংলায় বিনিয়োগ ঘিরে বড় জল্পনা

Adani Group chairman Gautam Adani
Adani Group chairman Gautam Adani

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে পালাবদলের পর শিল্পায়ন এবং কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দেওয়ার কথা জানিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বাংলায় নতুন শিল্প স্থাপন এবং আরও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। এই আবহেই রাজ্যে আসতে চলেছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথাও জানা গিয়েছে। গৌতম আদানির এই সফর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। বাংলায় নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। আদানি গোষ্ঠীর হাত ধরে রাজ্যে কোনও বড় শিল্প বিনিয়োগের ঘোষণা আসে কি না, এখন সেদিকেই নজর। বৃহস্পতিবার লক্ষ্মীবারে এই বিষয়ে কোনও সুখবর মেলে কি না, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। 

বাংলায় শিল্প ও বিনিয়োগে নামি শিল্পপতিরা এগিয়ে আসছেন, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তেমনই রাজ্য সরকারের তরফে বার্তা দেওয়া হচ্ছে। আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে। সেই কথাও চর্চায় রয়েছে। শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে সামনে রেখেই এবার কলকাতায় আসছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। আজ, বুধবার রাতেই তিনি শহরে এসে পৌঁছবেন। তেমনই খবর পাওয়া গিয়েছে। 

শুধু তাই নয়, আগামী কাল, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গৌতম আদানির বৈঠক হবে। সেই কথাও জানা গিয়েছে। নবান্নেই ওই বৈঠক হওয়ার কথা প্রাথমিকভাবে শোনা গিয়েছে। তবে সেই বৈঠকের আগে সকালে তাজ বেঙ্গল হোটেলে রাজ্যের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে গৌতম আদানি বৈঠক করবেন। সেখানেই বিনিয়োগের একাধিক রূপরেখা তৈরি হতে পারে, সেই সম্ভাবনার কথাও নবান্নের অন্দরে ঘুরপাক খাচ্ছে। শহরে এসে আগামী কাল সকালে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে গৌতম আদানি তাঁর কর্মসূচি শুরু করবেন। তেমনই জানা গিয়েছে। 

You might also like!