West Bengal

1 hour ago

Baruipur News: বারুইপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

Deceased Bapi Pramanik
Deceased Bapi Pramanik

 

বারুইপুর, ২৪ আগস্ট : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বাপি প্রামাণিক। তাঁর পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বাপির উপরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বারুইপুরের হাড়দহ পঞ্চায়েতের ট্যাঙারবেড়িয়া এলাকার ঘটনা। বছর ৪৫-এর বাপি প্রামাণিককে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাতে পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে সম্প্রতি দু’পক্ষের গোলমাল হয়েছিল। বাপি এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। এক বহিষ্কৃত বিজেপি নেতার সঙ্গে তাঁর দ্বন্দ্ব ছিল এবং পুজো কমিটি গঠন নিয়েও তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই কারণেই খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ।

You might also like!