Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

52 minutes ago

Asian Games 2026: এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটে সোনা ভারতের

India beat Pakistan by 19 runs in thriller to win Asian Games cricket gold
India beat Pakistan by 19 runs in thriller to win Asian Games cricket gold

 

নাগোয়া, ৩ অক্টোবর  : এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটেও সোনা জিতল ভারত। শ্রেয়স আয়ারেরা ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতলেন। হরমনপ্রীত কৌরেরা নাগোয়া গেমস থেকে প্রথম সোনা দিয়েছিলেন ভারতকে। শ্রেয়সেরা দিলেন ১৯তম সোনা। প্রথমে ব্যাট করে ভারত করে ৬ উইকেটে ২১১। সোনার জন্য ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৯২। ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ৪০১ রান হল এশিয়ান গেমস ফাইনালে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। ভারতের ইনিংসের শুরুটা প্রত্যাশা মতো হয়নি। বৈভব সূর্যবংশী ভাল শুরু করেও দ্রুত আউট হয়ে যায়। তার ৯ বলে ১৫ রানের ইনিংসে রয়েছে ২টি ছক্কা। সাইম আয়ুবের স্পিন বুঝতে না পেরে আউট হয় বৈভব। তাকে আউট করে বাচ্চা দোলানোর ভঙ্গি করে বিদ্রুপও করেন পাক স্পিনার।

যদিও এই ঘটনার জল গড়ায়নি। অন্য ওপেনার অভিষেক শর্মা অবশ্য চেনা মেজাজে রান তোলেন পাক বোলারদের বিরুদ্ধে। ৩টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন অভিষেক। রান পেলেন না সঞ্জু স্যামসন (৩)। বড় রান করতে পারেননি শ্রেয়স এবং ঈশান কিশনও। শ্রেয়স ২৪ বলে ২১ রান করে আউট হয়ে যান। মারেন ২টি চার। ইশান ১৮ বলে ২০ করেন ৩টি চারের সাহায্যে।

২০২৫ সালের এশিয়া কাপ থেকেই ভারত-পাক ক্রিকেট সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানর ক্রিকেটারদের সবরকম ভাবে এড়িয়ে চলতে শুরু করেন সূর্যকুমার যাদবেরা। সেই ধারা বজায় রইল নাগোয়া গেমসেও। টসের পর ফারহানের সঙ্গে হাত মেলালেন না শ্রেয়স। শুধু ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, এই দূরত্ব তৈরি হয়েছে মেয়েদের ক্রিকেট-সহ বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটেও।

You might also like!