Breaking News

 

kolkata

52 minutes ago

Dilip Mondal: পুরী থেকে গ্রেপ্তার, একের পর এক মামলা! রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে দিলীপ মণ্ডল

TMC MLA Dilip Mondal
TMC MLA Dilip Mondal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  গত ২৭ মে পুরীর একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া, অশান্তি সৃষ্টি-সহ একাধিক অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া চারটি এফআইআরকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বিধায়ক। সেই মামলাগুলির দ্রুত শুনানির আবেদন জানিয়ে সোমবার ফের হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন দিলীপ মণ্ডলের আইনজীবী কিশোর দত্ত। মামলাটি দ্রুত শুনানির জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি। 

আদালতের দিলীপের আইনজীবীর বক্তব্য, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এফআইআরের পর এফআইআর দায়ের হয়েই চলেছে। প্রায় প্রতিদিনই তাঁ মক্কেলের বিরুদ্ধে একটি করে এফআইআর রুজু করছে পুলিশ। ৪ টি মামলা থেকে বেড়ে এখনও পর্যন্ত এফআইআরের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯-এ। তাই দ্রুত শুনানি প্রয়োজন বলে আদালতের আবেদন জানানো হয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু বিচারপতি ভট্টাচার্য আবেদন গ্রহণ করেননি। তিনি জানান, দিলীপ মণ্ডলের একটি মামলার শুনানি হতে পারে আগামী শুক্রবার। তালিকা মেনেই দিলীপের আবেদন শুনবে আদালত। 

ভোটের ফলাফল প্রকাশের পর সমাজমাধ্যমে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাঁকে কার্যত হুমকি দিতে দেখা যায়। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিতেও শোনা গিয়েছে তাঁকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দিলীপের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।  এরপর গত ১৪ মে, সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে যায় পুলিশ ও ব়্যাফ। ওই তল্লাশি অভিযানের পর থেকেই বেপাত্তা ছিল বিধায়ক। তাঁর খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ। রক্ষাকবচের আর্জি জানিয়ে আগেও কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। আত্মগোপনের  শত চেষ্টা করেও শেষমেষ পুরীর হোটেল থেকে তাঁকে পাকড়াও করেছিল পুলিশ। এবার ফের রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের বিধায়ক।

You might also like!