Breaking News
 
Abhishek Banerjee: হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের, বিদেশযাত্রায় মিলল অনুমতি JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি Halisahar incident: স্বামীর মৃত্যুর সুবিচারের লড়াই, সন্তানদের ভবিষ্যৎ! শুভেন্দুর ‘রাজধর্মে’ মুগ্ধ নিহত কর্মীর স্ত্রী CM Suvendu Adhikari: ‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতার নিরাপত্তা নিয়ে শুভেন্দুর স্পষ্ট বার্তা Jharkhand Student Protest: ৯৮ শতাংশ দাবি পূরণের দাবি খারিজ! নিয়োগ অনিয়মের প্রতিবাদে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা CM Suvendu Adhikari: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারকে আশ্বাস, আইসি-আইওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুভেন্দুর

 

Jharkhand

1 hour ago

JPSC-JSSC protest: ‘দুর্নীতি নয়, স্বচ্ছ নিয়োগ চাই’, জলকামানের সামনে জেন জি-র প্রতিবাদে উত্তপ্ত রাঁচি

Visual from Vidhan Sabha march in Jharkhand
Visual from Vidhan Sabha march in Jharkhand

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দিল্লি ও কলকাতার পর এবার ঝাড়খণ্ডেও দেখা গেল জেন জি-র প্রতিবাদের উত্তাপ। সোমবার রাঁচিতে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচিকে ঘিরে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। তবে ন্যায্য দাবিতে সরব আন্দোলনকারীদের আটকানো যায়নি। বিধানসভার দিকে এগোতে থাকেন বিক্ষোভকারী পড়ুয়ারা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করলেও তাতে আন্দোলনের তেজ কমেনি। বরং জলকামানের সামনে দাঁড়িয়েই প্রতিবাদী ছাত্রদের একাংশকে নাচতে দেখা যায়। আন্দোলনকারীদের মূল দাবি, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা যাবে না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে গোটা পরীক্ষা পদ্ধতিতে প্রয়োজনীয় সংস্কার আনার দাবিতেই তাঁরা আন্দোলনে নেমেছেন। 

JPSC, JSSC – দুটি পরীক্ষা ঝাড়খণ্ডের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে সম্প্রতি। তার বিরোধিতায় হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে এতদিন অনশন করছিলেন পডুয়ারা। তাঁদের সমর্থন জুগিয়ে অনশনে বসেন ঝাড়খণ্ডের লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা তথা সমাজকর্মী দেবেন্দ্রনাথ মাহাতো, ঠিক সোনম ওয়াংচুকের মতো। চাপে পড়ে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু আলোচনা সদর্থক হয়নি, এই দাবিতে আজ বিধানসভা ঘেরাও কর্মসূচি করছেন পড়ুয়ারা। তাঁদের নেতৃত্বে দেবেন্দ্রনাথ মাহাতো। পুলিশের দমনপীড়নের মাঝে দাঁড়িয়েই তাঁর বক্তব্য, ‘‘এটা কারও একার দাবি নয়। আমরা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চাই, এটা লাখো মানুষের দাবি। এটা আমরা আদায় করেই ছাড়ব।” 

পড়ুয়াদের বিক্ষোভে শামিল হয়েছেন সাধারণ মানুষজনও। স্পাইডারম্যান মুখোশ পরে একজন বিধানসভা ঘেরাও অভিযানে যোগ দিয়ে জানান, ‘‘আমি ঝাড়খণ্ডে এসেছি এই বিক্ষোভে যোগ দিতে। কারণ, আমাদের রাজ্য সরকার বধির। পড়ুয়াদের কথা, রাজ্যবাসীর কথা তার কানে ঢোকে না। আমাদের কথা শোনেও না, আমাদের জন্য কিছু করতেও চায় না।” 

You might also like!