
লন্ডন, ১৭ আগস্ট : ২০১৬ সাল থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিনিয়োগ করছেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু ভারতীয় এই ধনকুবের শিরোপা জয়ের আশা কিছুতেই পূরণ হচ্ছিল না। অবশেষে সেই আশা পূরণ হলো গোয়েঙ্কার। এই শিল্পপতির দল ম্যানচেস্টার সুপার জায়ান্টস প্রথমবারের মতো ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে চ্যাম্পিয়ন হলো।
লন্ডনের লর্ডসে রবিবার রাতে দ্য হান্ড্রেডের ফাইনালে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করেন নিউজিল্যান্ডের টিম সাইফার্ট। মাত্র ৩৮ বলে ৭২ রান করেন তিনি। সাইফার্ট ও পল ওয়াল্টার উদ্বোধনী জুটিতে ৩১ বলে যোগ করেন ৬৬ রান। পরে জস বাটলার ১৪ বলে ২৩ রান করে জয়ের পথ সহজ করেন। দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরে এসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সুপার জায়ান্টস। এর আগে ২০২২ ও ২০২৩ আসরে তারা রানার্স আপ হয়েছিল।
