Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Country

1 hour ago

Bihar accident: চম্পারণে বাসের ধাক্কায় মৃত ৫, আহত আরও ৫ জন

Bihar bus accident
Bihar bus accident

 

চম্পারণ, ২২ আগস্ট : উৎসবের আনন্দ মুহূর্তে ঢেকে গেল শোকে। বিহারের চম্পারণ জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৫ জন। আহত হয়েছেন আরও ৫ জন, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে বেতিয়া-লৌরিয়া সড়কের ওপর বাসভারাইয়া ও পারাউটোলার মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা ধর্মেন্দ্র দুবের বাড়ির সামনে পুজো উপলক্ষে একটি জলসার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান দেখতে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ রাস্তার ধারে এসে জড়ো হয়েছিলেন। সেই সময় গোরক্ষপুর থেকে বেতিয়াগামী একটি দ্রুতগতির বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই গ্রামবাসীর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন আরও তিন জনের মৃত্যু হয়। আরও ৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

You might also like!