Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Country

57 minutes ago

Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি

Union Home Minister Amit Shah
Union Home Minister Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতিকে সামনে রেখেই এবারের বিধানসভা নির্বাচনে পাহাড় থেকে লড়াই করেছিলেন বিজেপির তিন প্রার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে পৌঁছতেই তাই পাহাড়বাসীর প্রত্যাশা আরও বেড়েছে। তাঁদের আশা, এবার দীর্ঘদিনের পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের পথে বড় পদক্ষেপ হতে পারে। এরই মধ্যে আগামী ২২ আগস্ট, শনিবার পাহাড়ের পরিস্থিতি নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন অমিত শাহ। বৈঠকে এলাকার বিধায়ক ও সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পাহাড়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের পথ নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। 

২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘৫টি স্তম্ভ: পরিবর্তিত বিচারব্যবস্থা’ শীর্ষক এই ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনী উপলক্ষে আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় তিনি বাগডোগরা বিমানবন্দরে নামলে তাঁকে স্বাগত জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পর্যটন মন্ত্রী শংকর ঘোষ-সহ এলাকার বিধায়করা। শুক্রবার, ২১ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। 

পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে বরাবর সরব পাহাড়। তাদের একটাই দাবি, পাহাড়কে আলাদা রাজ্য করে দেওয়া হোক। বাম আমল থেকেই তারা এই দাবিতেই সরব। বামেরা ডিজিএইচসি ও পরে তৃণমূল সরকার জিটিএ গঠন করে তাদের শান্ত করে। আর বিজেপি স্থায়ী রাজনৈতিক সমাধান করার আশ্বাস দিয়েছে। এদিকে, আবার  ডবল ইঞ্জিন সরকার চলছে রাজ্যে, তাই তাদের আশা দ্বিগুণ হয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তাদের প্রথম দাবি, পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করা। এছাড়া জিটিএ বোর্ড গঠন, পাহাড়ের পুরসভা, পঞ্চায়েত নির্বাচন করানো। এছাড়া পাহাড়ে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করার দাবিও রয়েছে। পাহাড়ের যুবক-যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা করা। এসব দাবি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখোমুখি হবেন পাহাড়ের বিধায়করা। বৈঠকে থাকবেন সাংসদ রাজু বিস্তা, গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি। এছাড়া রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনেরও থাকার সম্ভাবনা রয়েছে। 

জানা গিয়েছে, অমিত শাহ সুকনায় যে হোটেলে থাকবেন, সেখানেই সকলকে ডাকা হয়েছে। তিনি বৈঠক ডাকতেই নতুন করে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে গোটা পাহাড়বাসী। দার্জিলিংয়ের বিধায়ক নোমান রাই বলেন, ‘‘আমরা বলব দ্রুত পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করার জন্য। শুধু তাই নয়, পাহাড়ে নানান উন্নয়নের কাজ থমকে রয়েছে সেগুলো করার জন্য আবেদন জানাব। এছাড়া জিটিএ, পুরসভা, পঞ্চায়েত নির্বাচন করানো। স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য।” অন্যদিকে, অমিত শাহর বৈঠককে কেন্দ্র করে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে৷ সিপিএম ও তৃণমূল কংগ্রেসের সময় পাহাড় নিয়ে অনেক ভেদাভেদ হয়েছে। বিজেপির সময় সেটা হবে না৷ আমাদের পাহাড় নিয়ে যে স্থায়ী রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি রয়েছে খুব তাড়াতাড়ি সেই কাজ সম্পন্ন হবে৷ তার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করবেন।”

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পরেই পাহাড়ে ঘুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া কলকাতায় গিয়েও তাঁর সঙ্গে দেখা করেছেন বিমল গুরুং ও রোশন গিরি। এদিকে বৃহস্পতিবার দার্জিলিং শহরে নেপালি দিবস পালন অনুষ্ঠানেও বিমল গুরুং স্পষ্ট করে দেন, তাঁদের একটাই দাবি তা হল, স্থায়ী রাজনৈতিক সমাধান। তার জন্য তারা সরকারকে বলবে।

You might also like!