West Bengal

1 hour ago

Nadia Double Murder Case: গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি! নদিয়ায় খুন কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

The deceased Anisur Rahman (left) and his son Abu Sufian
The deceased Anisur Rahman (left) and his son Abu Sufian

 

নদিয়া, ১৬ আগস্ট : নদিয়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন কংগ্রেস নেতা ও তাঁর ছেলে। নিহত কংগ্রেস নেতার নাম আনিসুর রহমান, মৃত্যু হয়েছে তাঁর ২৪ বছর বয়সি পুত্র আবু সুফিয়ানের। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বেথুয়াডহরি রেল গেটের কাছে। গাড়ি আটকে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা, তাতেই মৃত্যু হয়েছে বাবা ও ছেলের।

পুলিশ সূত্রের খবর, গাড়ি করে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান। সেই সময় দুষ্কৃতীরা তাঁদের রাস্তা আটকে দাঁড়ায় এবং প্রথমে পর পর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। এর পর গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে নাকাশিপাড়া থানার পুলিশ পৌঁছয়। তদন্ত শুরু করেছে তারা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

You might also like!