Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

International

51 minutes ago

Imran Khan: সুস্থ আছেন ইমরান, হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হল জেলে

Former Pakistan prime minister Imran Khan
Former Pakistan prime minister Imran Khan

 

ইসলামাবাদ, ২১ আগস্ট : পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শুক্রবার ভোরে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা পরেই তাঁকে ফের ফিরিয়ে আনা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে।
প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা-প্রধান ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে জেলবন্দি। গত জানুয়ারি তাঁর ডান চোখের রেটিনায় সমস্যা ধরা পড়ে। শ্বাসজনিত সমস্যাও রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার অসুস্থ ইমরানের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ করেনি বলে অভিযোগ। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে জেল থেকে শুক্রবার হাসপাতালে নিয়ে যাওয়া ইমরানকে। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ‘‘হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা ইমরানের শারীরিক পরীক্ষা করে বলেছেন, উনি পুরোপুরি সুস্থ।"

You might also like!