
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মার্কিন রাজনীতিতে ধাক্কার পর কি বদলাচ্ছে ট্রাম্পের কূটনৈতিক সুর? ম্যানিলায় কোয়াড সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ‘দৃঢ় চরিত্রের মানুষ’ বলে উল্লেখ করার পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচিকেও একইভাবে প্রশংসায় ভরিয়ে দেন তিনি।
এদিন কোয়াড শীর্ষ সম্মেলনের সাংবাদিক সম্মলনে মোদি, তাকাচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অন্টনি আলবানসেকে সঙ্গে সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। তিনি বলেন, “এই মানুষগুলো এবং এই দেশগুলির সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। একেবারে শুরু থেকেই। আমি দীর্ঘ সময় ধরে এই তিন পক্ষের সঙ্গে যুক্ত রয়েছি। তাঁরা অসাধারণ মানুষ। আমার বন্ধুও বটে।” পরে শীর্ষ সম্মেলনের এক বৈঠকে ট্রাম্প ফের বলেন, প্রধানমন্ত্রী মোদি তাঁর বন্ধু। একজন “মহান নেতা” এবং তিনি “সারা বিশ্বে সবার কাছে অত্যন্ত সম্মানিত”।
এই প্রথম নয়, অতীতেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। চলতি বছরে শুরুতে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মোদির উদ্দেশে তিনি বলেন, একজন “মহান নেতা”, “খুবই দৃঢ় চরিত্রের মানুষ”। এখানেই না থেমে ট্রাম্প বলেন,মোদি বিশ্বের এমন একজন নেতা, যাকে তিনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন। যদিও মধ্যবর্তী নির্বাচনে হারের পর ভারত তথা ভারতের প্রধানমন্ত্রী প্রশংসার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য রয়েছে।
#WATCH | Manila, Philippines | US President Donald Trump says, "...He (PM Modi) is a very tough man, just in case and she (Japanese PM Sanae Takaichi) may be even tougher. We're okay, too..." "We have a great relationship with these people and these countries. Right from the beginning. I've been with all three of them for a long time, and they're phenomenal people. They're friends of mine. So that helps...By the way, he's a very tough man, just in case and she may be even tougher. We're okay, too..." (Video Source: The White House)
— ANI (@ANI) November 17, 2026
