
লিমা, ১৮ নভেম্বর : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার ভারতীয় সময় সকাল ১১টা ৩৭ মিনিট ৪২ সেকেন্ডে কম্পনটি রেকর্ড করে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল পেরুর সান হুয়ান শহর থেকে উত্তর-পশ্চিমে প্রায় ৮৫ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১.৯ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
