Breaking News
 
Pawan Khera: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কংগ্রেসের কটাক্ষ— ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’ Tarapith Hotel Fire: আগুন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ? তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে অগ্নিকাণ্ডের পর জলে তল্লাশি Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কেন বাদ গেল নাম, জানুন কারণ! রইল ফের আবেদনের পদ্ধতিও Halishahar Murder Case: ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহর কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর PM Modi: জেন জি’র জন্য মোদি সরকারের বড় উপহার! গান্ধীজয়ন্তী থেকেই শুরু হতে পারে নতুন প্রকল্প Bankura CJP: : ‘আর্থিক সাহায্য চাই না, বাবার নামে বিশ্বমানের স্কুল হোক’, পিতৃহারা হাফিজের সরকারের কাছে আবেগঘন আবেদন

 

Game

42 minutes ago

Magnus Carlsen: ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দাবায় আবারও চ্যাম্পিয়ন কার্লসেন

Magnus Carlsen wins Esports World Cup chess title
Magnus Carlsen wins Esports World Cup chess title

 

প্যারিস, ১৮ আগস্ট : সোমবার প্যারিসে অনুষ্ঠিত ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দাবা টুর্নামেন্টে আবারও নিজের রাজত্ব কায়েম করলেন নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। ফাইনাল লড়াইয়ে ১৯ বছর বয়সী বেলারুশিয়ান গ্র্যান্ডমাস্টার ডেনিস লাজাভিককে সরাসরি ২-০ সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচেও না হেরে অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার ঐতিহাসিক কীর্তি গড়েন বিশ্ব দাবায় এক নম্বর তারকা কার্লসেন।

অসাধারণ এই জয়ে চ্যাম্পিয়ন হিসেবে কার্লসেন ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং তার দল 'টিম লিকুইড'-এর জন্য ১ হাজার পয়েন্ট অর্জন করেন। অন্যদিকে রানার্স-আপ লাজাভিক পান ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এছাড়া ৩য় স্থান নির্ধারণী ম্যাচে আমেরিকান গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরোজা কারিগরি জটিলতায় বিঘ্নিত চতুর্থ গেমের পর পঞ্চম গেম ওয়াকওভার দিলে ৪-১ ব্যবধানে জয় পেয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার পুরস্কার জিতে নেন বিশ্ব দাবায় র্যাংকিংয়ে তিনে থাকা হিকারু নাকামুরা।

You might also like!