Country

2 hours ago

Road accident in Telangana: তেলঙ্গানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; মৃত্যু ৬ জনের, শোকাহত মুখ্যমন্ত্রী

Six killed in road accident in Telangana
Six killed in road accident in Telangana

 

সূর্যপেট, ২৬ আগস্ট : তেলঙ্গানায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে যাত্রিবাহী বাসের সংঘর্ষে পাঁচ মহিলা-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫.২০ মিনিট নাগাদ তেলঙ্গানার সূর্যপেট জেলায় হায়দরাবাদ-বিজয়ওয়াড়া জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বাসটি হায়দরাবাদ থেকে ইলুরুর দিকে যাচ্ছিল। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনার ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি।

পুলিশ জানিয়েছে, বুধবার ভোর ৫.২০ মিনিট নাগাদ একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস চলন্ত একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। এতে ৬ জন প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ৪৩ জন যাত্রী নিয়ে হায়দরাবাদ থেকে বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাটি দুর্গাপুরম স্টেজ-এর কাছে ঘটেছে। সূর্যপেট জেলায় সড়ক দুর্ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন যেন আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

You might also like!