Country

1 hour ago

E-Rickshaw Battery Blast: দিল্লিতে ই-রিকশার ব্যাটারি বিস্ফোরণে বাড়িতে আগুন, পুড়ে মৃত ২

E-Rickshaw battery blast triggers fire in Delhi godown
E-Rickshaw battery blast triggers fire in Delhi godown

 

নয়াদিল্লি, ১৭ আগস্ট  : দিল্লির পশ্চিম জেলার রঘুবীর নগরে সোমবার ভোরে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ই-রিকশার ব্যাটারি ফেটে একটি বাড়িতে আগুন লেগে যাওয়ার ফলে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে গুরু গোবিন্দ সিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম সফেদ (১৭) এবং মহম্মদ সামিদ (৩৮)। দমকল বিভাগ জানিয়েছে, ভোর আনুমানিক ৪:৪২ নাগাদ রঘুবীর নগরের মসজিদ গুরুদ্বারা রোড সংলগ্ন আর-১৭এ নম্বরের একটি বাড়িতে আগুন লাগার খবর মেলে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চারতলা ভবনটির প্রথম তলায় পারিবারিক জিনিসপত্র রাখা ছিল। সেখানেই ই-রিকশার ব্যাটারিতে প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা দুই যুবক আগুনের গ্রাসে পড়ে গুরুতর দগ্ধ হন। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান, তবে তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। সকাল ৫:২৫ নাগাদ দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ ও সংশ্লিষ্ট তদন্তকারী দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ব্যাটারি বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখছে।

You might also like!