West Bengal

50 minutes ago

Ashish Banerjee: প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু, মিলল সুইসাইড নোটও

West Bengal Assembly Deputy Speaker Ashish Banerjee
West Bengal Assembly Deputy Speaker Ashish Banerjee

 

বীরভূম, ১৬ আগস্ট : পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বীরভূমের রামপুরহাটে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন। রবিবার সকালে রামপুরহাট শহরে নিজের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আশিস ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার। রামপুরহাটের পাঁচ বারের বিধায়ক তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন। রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় থাকতেন আশিস। তাঁর বাড়ির লাগোয়া একটি দলীয় কার্যালয় ছিল। রবিবার সকালে সেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তৃণমূলের প্রবীণ নেতা আশিস ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মমতার মন্ত্রিসভাতেও তিনি ঠাঁই পেয়েছিলেন একাধিক বার।

রামপুরহাটের দলীয় কার্যালয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের সঙ্গে একটি ‘সুইসাইড নোট’ও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তাতে তিনি লিখে গিয়েছেন, ‘‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’’ নিজের রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপও করেছেন আশিস। পরিবারের সদস্যদের কাউকে ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। তবে, সুইসাইড নোটটি তাঁরই লেখা কি না, কী কারণে কী ভাবে তাঁর মৃত্যু হল, পুলিশ খতিয়ে দেখছে।

You might also like!