Breaking News
 
‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের

 

Life Style News

57 minutes ago

Healthy Hair Tips: চুলের ডগা ফেটে চৌচির? পুজোর মরশুমে কেমিক্যাল ট্রিটমেন্টের আগে জেনে নিন এই ৬ বিষয়

Durga Puja Hair Care
Durga Puja Hair Care

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজোর মুখে চুলের হাল বেহাল? বারবার আঁচড়ালেও চুলে জট পড়ছে, চোখে পড়ছে ফেটে যাওয়া ডগা—স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ। ধুলোবালি, দূষণ, অতিরিক্ত তাপ কিংবা রাসায়নিক প্রসাধনীর ব্যবহারে চুলের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। কিন্তু ঠিক কী কারণে চুল এমন রুক্ষ ও ক্ষতিগ্রস্ত হয়ে উঠছে, তা বোঝা জরুরি। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে কি চুল একেবারে ছোট করে কেটে ফেলাই একমাত্র উপায়? রূপটান বিশেষজ্ঞদের মতে, বাইরের পরিবেশের পাশাপাশি আমাদের প্রতিদিনের বেশ কিছু ছোটখাটো অভ্যাসও চুলের ক্ষতির জন্য দায়ী হতে পারে। অনেক সময় অজান্তেই এমন কিছু ভুল করি, যা ধীরে ধীরে চুলের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 

১. নিয়মিত চুলের ডগা ছাঁটুন— স্প্লিট এন্ডসের সমস্যা কমাতে নির্দিষ্ট সময় অন্তর চুলের ডগা ছাঁটা জরুরি। চুলের ফাটা অংশ তেল বা হেয়ার মাস্ক দিয়ে জোড়া লাগানো যায় না। অনেকেই লম্বা চুল রাখতে ভালোবাসেন বলে ডগা ফেটে যাওয়া সত্ত্বেও তা কাটতে চান না। কিন্তু ডগা ট্রিম না করলে চুল যতই লম্বা হোক না কেন, দেখতে ভালো লাগবে না।

২. অতিরিক্ত তাপ থেকে চুলকে বাঁচান— নিয়মিত হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার কিংবা কার্লার ব্যবহারের ফলে চুলের আর্দ্রতা কমে গিয়ে চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে যায়। তাই প্রয়োজন ছাড়া হিট স্টাইলিং এড়িয়ে চলুন। একান্ত করতেই হলে, আগে চুলে হিট প্রোটেকট্যান্ট লাগান।

৩. সাবধানে চুল আঁচড়ান— চুল আঁচড়ানোর পদ্ধতিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভিজে চুল বেশি সংবেদনশীল থাকে। জোরে আঁচড়ালে চুল ছিঁড়ে যায়, ডগা ফাটার সমস্যা বাড়ে। তাই চুলের জট ছাড়াতে চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন। প্লাস্টিকের বদলে কাঠের চিরুনি হলে আরও ভালো। ভেজা চুল তোয়ালে দিয়ে জোরে ঘষে না মুছে আলতো করে জল শুষে নিন।


৪. চুলে তেল ও কন্ডিশনার ব্যবহার করুন— শ্যাম্পু করার পর চুলের মাঝখান থেকে ডগা পর্যন্ত কন্ডিশনার লাগান। অনেকেই চুলে তেল মাথা পছন্দ করেন না বলে তা একেবারেই বাদ দিয়ে দেন হেয়ারকেয়ার রুটিন থেকে। কিন্তু মনে রাখতে হবে, চুলের স্বাস্থ্য রক্ষাও সঠিক তেলের গুরুত্বও কম নয়।

৫. সুষম খাবার খান— সুস্থ চুলের জন্য প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও বিভিন্ন খনিজ পদার্থ। তাই প্রতিদিনের খাবারে ডিম, মাছ, ডাল, বাদাম, বীজ এবং শাকসবজি রাখুন। পর্যাপ্ত জল পান করুন।

৬. রাসায়নিক ট্রিটমেন্টের ব্যবহার কমান— বারবার চুলে রাসায়নিক ট্রিটমেন্ট করালে তা চুলের গোড়া দুর্বল করে দেয়। এমন প্রসাধনী ব্যবহার করলে পরবর্তী সময়ে উপযুক্ত কন্ডিশনিং ও যত্নের ব্যবস্থা করুন। রোদ ও ঘর্ষণ থেকে চুলকে বাঁচাতে টুপি বা স্কার্ফ ব্যবহার করতে পারেন। 

You might also like!