
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলায় কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পক্ষেত্রে রাজ্যের হারানো গৌরব ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বাংলায় ‘ভারত শক্তি সপ্তাহ’ পালন করা হবে বলেও জানান তিনি। সোমবার ইন্ডিয়া এনার্জি উইকের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। সেখানেই অশোকনগরে তেল উত্তোলন, হলদিয়া রিফাইনারিতে নতুন ইউনিট স্থাপন এবং সুন্দরবনে ম্যানগ্রোভ রোপণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানান শুভেন্দু। এই সমস্ত প্রকল্পের হাত ধরে রাজ্যে আগামী দিনে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
ইন্ডিয়া এনার্জি উইক হল ভারতের সবচেয়ে বড় শক্তি ও জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন। এর আগে বেঙ্গালুরু, গোয়া ও দিল্লিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আগেই জানা গিয়েছিল, ২০২৭ সালে এই সম্মেলন আয়োজন হতে চলেছে কলকাতায়। ২৮ জানুয়ারি এই সম্মেলন শুরু হবে। শেষ ৩১ জানুয়ারি। সেই তা নিয়েই এদিন নবান্নে বিশেষ বৈঠক হয়। তারপর সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদ্বীপ সিং পুরীকে পাশে নিয়ে ‘ভারত শক্তি সপ্তাহ’ পালনের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলেন, “অশোকনগরে তৈল উত্তোলনের কাজ শুরু হয়েছে। এখন বাংলা মোদিজির হাত ধরে দেখছে কীভাবে কাজ করতে হয়। হলদিয়ায় রিফাইনারির নতুন ইউনিট স্থাপন করা হয়েছে।”
এরপরই তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু। বলেন, “আগের সরকার একাধিক প্রকল্প চালু করতে দেয়নি। আমরা এবার অনেক পরিকল্পনা করেছি। সবটা সফল হবে। এই সেক্টরে আগামী দিনে অনেক লগ্নি আসবে, প্রকল্পগুলির সম্প্রসারণ ও অনেক কর্মসংস্থান হবে।” এদিন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন হরদ্বীপ সিং পুরী। বলেন, “বাংলায় এত বছরে কী হয়েছে ভেবে লাভ নেই। এবার শুভেন্দু আছেন। বাংলায় শিল্প আসবে। মোদিজি দেখোনো পথে বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।”
Delighted to welcome the Hon’ble Union Minister for Petroleum and Natural Gas, Shri @HardeepSPuri Ji, to Kolkata for the official Curtain-Raiser of India Energy Week (IEW) 2027. Through him, on behalf of the People of West Bengal, I extended our most cordial and heartfelt invitation to our Hon'ble Prime Minister, Shri @narendramodi Ji, to grace this landmark event when West Bengal proudly hosts it in January 2027. Under the visionary leadership of Prime Minister Modi Ji, Eastern India is rapidly emerging as a vital engine in India’s growth and energy transition. Scheduled to be held from 28th to 31st January 2027, under the theme “Unlocking Innovation, Securing Energy, Shaping Tomorrow,” IEW 2027 marks the very first time this premier international conclave is coming to Eastern India. This mega summit will convene policymakers, industry leaders, global investors, and tech innovators from across the world. It will showcase West Bengal’s immense industrial potential, catalyse significant investments in hydrocarbons, green energy and infrastructure, and open up vast employment opportunities for our youth. West Bengal stands ready to partner in shaping a sustainable, self-reliant, and energy-secure future for India and the world. #IndiaEnergyWeek2027 #IEW2027 @PetroleumMin
— Suvendu Adhikari (@SuvenduWB) September 28, 2026
