Country

1 hour ago

Leh Ladakh Earthquake: লাদাখের লেহ-তে মাঝারি তীব্রতার ভূমিকম্প, কম্পাঙ্ক ৫.৫

Leh Ladakh Earthquake
Leh Ladakh Earthquake

 

লেহ, ১৩ আগস্ট : ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখের লেহ। বৃহস্পতিবার সকালে লেহ-তে ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সকাল ৬.০৫ মিনিট নাগাদ লেহ-তে ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। মাঝারি তীব্রতার এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। কার্গিল থেকে ৩০২ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম এবং শ্রীনগর থেকে ৩১৩ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

You might also like!