Breaking News
 
Piyush Kanoria argument: তোলাবাজি-সিন্ডিকেট নিয়ে বিজেপির সভায় তুমুল উত্তাপ! শারদ্বতকে আঙুল তুলে প্রশ্ন পীযূষের Attack on Mamata TMC workers: মুকুন্দপুরে তৃণমূল কর্মীদের পাশে কংগ্রেস! ‘বর্বরোচিত’ হামলার প্রতিবাদ, জোটের সমীকরণে নতুন মোড়? CM Suvendu Adhikari: লাখ লাখ ফেনসিডিল গুঁড়িয়ে দিল বুলডোজার! ইকোপার্ক থেকে নিষিদ্ধ কাফসিরাপ ব্যবসায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর Election Commission: দ্রুত নিষ্পত্তিতে কমিশনের নয়া উদ্যোগ! ২১টি ট্রাইব্যুনাল বাড়ানোর সিদ্ধান্ত, ডিজিটাল শুনানিতে জোর Annapurna Yojana: দু’টি প্রকল্পের টাকা একসঙ্গে নয়! অন্নপূর্ণা-বিধবাভাতা নিয়ে নয়া নিয়ম, নির্দেশিকা জারি CM Suvendu Adhikari : ২০ কোটি ব্যয়ে মূর্তি নদীর উপর সেতু,পুজোর আগেই বন্ধ চা বাগান খোলার উদ্যোগ মুখ্যমন্ত্রীর

 

West Bengal

53 minutes ago

Bimal meets Suvendu: বিমল গুরুংয়ের বিশেষ আমন্ত্রণ! পুজোর আগেই ফের পাহাড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু?

Bimal meets Suvendu in Jalpaiguri
Bimal meets Suvendu in Jalpaiguri

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি। মঙ্গলবার ঝটিকা সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক কর্মসূচি নিয়ে ব্যস্ত সময়সূচি থাকলেও তারই ফাঁকে পাহাড়ের এই দুই নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। জানা গিয়েছে, আগামী ৭ অক্টোবর দার্জিলিংয়ের লেবংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন বিমল গুরুং এবং রোশন গিরি। আমন্ত্রণ গ্রহণ করলে পুজোর আগেই ফের একবার পাহাড় সফরে যেতে পারেন শুভেন্দু অধিকারী। ফলে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য দার্জিলিং সফর ঘিরে এখন থেকেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে আগ্রহ। 

মঙ্গলবার কোচবিহারে প্রশাসনিক সভা সেরে জলপাইগুড়ির নাগরাকাটায় মূর্তি নদীর উপর নব নির্মিত সেতুর উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। কপ্টারে চালসার টিয়াবনের হেলিপ্যাডে নামেন তিনি। সেখানেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বিমল ও রোশন। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। এমনকী বিমল গুরুংকে মুখ্যমন্ত্রীর খুব কাছে গিয়ে কিছু বলতেও শোনা যায়। তবে কি বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। তবে জানা গিয়েছে, মোর্চার প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান বিমল এবং রোশনরা। সন্ধ্যায় কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, “মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমার ইচ্ছা আছে থাকার।” 

গত জুলাই মাসের শেষের দিকে কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি দীর্ঘ বৈঠক করেন। সেখানে ৭ অক্টোবর মোর্চার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে মৌখিকভাবে আমন্ত্রণ জানান মোর্চা নেতৃত্ব। মঙ্গলবার চালসার টিয়াবনে মুখ্যমন্ত্রীর হাতে কার্ড তুলে দেন বিমল ও রোশন। পরে বিমল জানান, তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী সেই দিন পাহাড় সফরে যাওয়ার এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। দার্জিলিংয়ের পবিত্র ভূমিতে তাঁকে স্বাগত জানানো হবে। 

You might also like!