
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই বুধবার দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। নির্বাচন কমিশনের ভূমিকা এবং এসআইআর নিয়ে পরবর্তী কৌশল নির্ধারণের পাশাপাশি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। তবে এই বৈঠকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উপস্থিত থাকছেন না। দলীয় সূত্রে তাঁর ব্যস্ততার কথা জানানো হয়েছে এবং তাঁর পরিবর্তে দলের কয়েকজন প্রবীণ নেতা বৈঠকে যোগ দিতে পারেন। অন্যদিকে, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বৈঠকে থাকবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে নির্বাচন কমিশন ইস্যুতে বিরোধী দলগুলির যৌথ অবস্থান কতটা সমন্বিত হয়, বুধবারের বৈঠকের দিকে এখন নজর রাজনৈতিক মহলের।
বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের বৈঠক। আসলে ভোটচুরি ইস্যুতে বৃহত্তর বিরোধী ঐক্য চাইছে কংগ্রেস। তবে বিরোধীদের একজোট করতে ফের প্রথম উদ্যোগটা নিয়েছেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাহুল গান্ধী, অখিলেশ-সহ অন্য বিরোধী নেতার সঙ্গেও কথা হয় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর। কিন্তু তারপরই ধাক্কা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য পাওয়া। আপাতত পাওয়া তথ্যই আপনাদের জানানো হল। বিস্তারিত তথ্য ও আপডেট খুব শীঘ্রই প্রকাশ করা হবে। সঠিক ও যাচাই করা খবর পৌঁছে দিতে আমরা সর্বদা সচেষ্ট। অনুগ্রহ করে কিছুক্ষণ পর পেজটি রিফ্রেশ করুন। ]
