Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

WhatsApp Service : WhatsApp-এই জানা যাবে PF ব্যালান্স! কীভাবে করবেন, জেনে নিন সহজ পদ্ধতি

Whatsapp PF Balance Check
Whatsapp PF Balance Check

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দৈনন্দিন জীবনে যোগাযোগ থেকে শুরু করে অফিসের জরুরি কাজ—সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। মেটার এই জনপ্রিয় মেসেজিং অ্যাপের মাধ্যমেই এবার জানা যাবে আপনার PF বা প্রভিডেন্ট ফান্ডের ব্যালান্সও। আলাদা করে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেই সহজে জেনে নিতে পারবেন অ্যাকাউন্টে জমা থাকা PF-এর পরিমাণ। কীভাবে এই পরিষেবা ব্যবহার করবেন, জেনে নিন।

আসলে ইপিএফও তাদের লক্ষ লক্ষ সদস্যদের অভিজ্ঞতাকে উন্নত করার লক্ষ্যেই ডিজিটাল রূপান্তরের দিকেই বড় পদক্ষেপ করেছে। ইপিএফও একটি আনুষ্ঠানিক হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে। এবার ‘হ্যালো চ্যাটবট’ পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই ব্যবস্থা চালু হয়ে গেলে আর বারবার ই-সেবা পোর্টাল বা উমং অ্যাপে লগ ইন করতে হবে না। হোয়াটসঅ্যাপে একটি সাধারণ বার্তা পাঠিয়েই পিএফ পাসবুকের বিবরণ-সহ সব জরুরি তথ্য হাতে পেয়ে যাবেন। আপনাকে এর জন্য স্রেফ ‘হ্যালো’ মেসেজ পাঠাতে হবে।

মনে রাখতে হবে এই ইপিএফও এআই চ্যাটূটটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ করবে। ‘হ্যালো’ টাইপ করলেই ব্যাকএন্ডের সিস্টেমটি যাচাই করবে যে নম্বর থেকে বার্তা পাঠিয়েছেন তা UAN-এর সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে এসেছে কিনা। যাচাই সফল হলেই স্ক্রিনে একটি মেনু প্রদর্শিত হবে। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, কোনো জটিল পাসওয়ার্ড বা OTP ছাড়াই AI চ্যাটবটটি সরাসরি EPFO ডেটাবেস থেকে জরুরি তথ্য খুঁজে বের করবে। কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে তা প্রদর্শন করবে। মনে রাখতে হবে এই পরিষেবা ২৪/৭ মিলবে। পিএফ ব্যালান্স ছাড়াও অ্যাকাউন্টে হওয়া শেষ পাঁচটি লেনদেন, পিএফের টাকা তোলার আবেদন করে থাকলে ক্লেম স্টেটাস, অভিযোগ দায়ের করে থাকলে তার ট্র্যাকিংয়ের মতো নানা তথ্য নিমেষে জেনে যাবেন।

উল্লেখ্য, সদ্যই কেন্দ্র নতুন ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম, ২০২৬’ ঘোষণা করেছে যা দেশের প্রায় আট কোটি ইপিএফও গ্রাহকের জন্য লাভদায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সহজ, ডিজিটাল এবং গ্রাহক-বান্ধব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে কেন্দ্র। নতুন নিয়মে স্পষ্টভাবে বলা হয়েছে, কর্মীদের বাধ্যতামূলক জমার বিষয়টি শুধুমাত্র বিধিবদ্ধ বেতনসীমা পর্যন্তই প্রযোজ্য, যা বর্তমানে মাসে ১৫,০০০ টাকা। এর অর্থ হল, বাধ্যতামূলক ইপিএফ জমার পরিমাণ ১৫,০০০ টাকার ১২ শতাংশ-ই থাকছে, অর্থাৎ মাসে ১,৮০০ টাকা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…