Country

1 hour ago

Chamoli Tunnel Mishap: চামোলির সুড়ঙ্গে উদ্ধারকাজ অব্যাহত, এখনও নিখোঁজ দু'জন শ্রমিক

Chamoli Tunnel Tragedy
Chamoli Tunnel Tragedy

 

চামোলি, ১৬ আগস্ট : উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপলকোটিতে সুড়ঙ্গ ধসের ঘটনায় এখনও উদ্ধারকাজ চলছে। রবিবার এই উদ্ধারকাজ চতুর্থ দিনে পড়েছে, এখনও খোঁজ পাওয়া যায়নি দু'জন শ্রমিককে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের চামোলি জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ধস নামে। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ চলাকালীন রবিবারই একটি দেহ উদ্ধার হয়। তবে, এখনও দু'জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। এনডিআরএফ, এসডিআরএফ ও উত্তরাখণ্ড সরকারের জেলা প্রশাসন-সহ সমস্ত সংস্থা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। বাকি দু'জনের বেঁচে থাকার আর কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সর্বক্ষণ পরিস্থিতির দিকে নজর রাখছেন।

You might also like!