Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Brij Bhushan Singh: মহিলা কুস্তিগিরদের নির্যাতনের মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ ও বিনোদ

Brij Bhushan Sharan Singh
Brij Bhushan Sharan Singh

 

নয়াদিল্লি, ৩ আগস্ট : আদালতে স্বস্তি পেলেন ব্রিজভূষণ শরণ সিং। মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের মামলায় মুক্তি পেয়েছেন তিনি। ২০২৪ সালের মে মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত মুক্তি দিয়েছে তাঁকে। এছাড়াও বিনোদ তোমারকে বেকসুর খালাস করেছে আদালত।

সোমবার বেকসুর খালাস পাওয়ার পর ব্রিজভূষণ শরণ সিং বলেন, "প্রথম দিন যখন আমি আমার প্রথম বিবৃতি দিয়েছিলাম, তখন বলেছিলাম যদি কোনও অভিযোগ প্রমাণিত হয় বা দোষীসাব্যস্ত হই, তবে আমি আত্মহত্যা করব। আদালত আমাকে সসম্মানে বেকসুর খালাস দিয়েছে। এটি আমার ও আমার সমর্থকদের জন্য আনন্দের বিষয়। আজকের দিনটি আনন্দের দিন।" ব্রিজভূষণ শরণ সিং আরও বলেন, "আমি বলেছিলাম এটি একটি ষড়যন্ত্র এবং আমার বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তবে আমি আত্মহত্যা করব। প্রায় তিন বছর পর, আদালত আমাকে ও বিনোদকে সসম্মানে বেকসুর খালাস করেছে। আমি সর্বদা দুর্বল এবং যাদের অধিকার লঙ্ঘিত হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছি। আমার পূর্ণ আস্থা ছি, আমি ন্যায়বিচার পাব এবং আমি কখনোই নিজেকে অপরাধী মনে করিনি। আমরা সেই সব জুনিয়র অ্যাথলেটদের জন্য লড়াই করছিলাম যাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছিল এবং আমি আনন্দিত যে আমরা সেই লড়াইয়ে জয়ী হয়েছি।" রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি সঞ্জয় সিং বলেন, "সবাই খুব ভালো মেজাজে আছেন এবং সত্যিই আনন্দিত।"

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সোমবার দিল্লির আদালত মুক্তি দিয়েছে তাঁকে। কুস্তিগির বিনেশ ফোগাট, সাক্ষী মালিকেরা ব্রিজভূষণের বিরুদ্ধে বার বার অভিযোগ করেছেন। তার পরেও প্রাক্তন কুস্তি কর্তা মুক্তি পেলেন।

You might also like!