Breaking News
 
Egg attack on Sayan Banerjee: ‘কাল এ, বি, সি আক্রান্ত হবে’! সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই কোর্টে Goonda Bill West Bengal: গুন্ডাদমন বিল নিয়ে বড় ধাক্কা রাজ্যের? এনডিপিএস আইনের সঙ্গে সংঘাত, খসড়া ফেরালেন রাষ্ট্রপতি CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের

 

kolkata

45 minutes ago

WB Municipal Elections: ভোটের রূপরেখা চূড়ান্ত করতে জেলাশাসকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনারের

WB Municipal Election 2026
WB Municipal Election 2026

 

কলকাতা, ২৫ সেপ্টেম্বর : পুজো মিটলেই পুরভোটের দামামা বাজতে পারে বঙ্গে। ২৫ নভেম্বর কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং-এই সাতটি পুরসভার ভোট হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। জানা গিয়েছে, এই সাতটি পুরসভায় মোট ৬৩০১টি বুথে ভোটগ্রহণ হবে। প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভোটের রূপরেখা চূড়ান্ত করতে শুক্রবার সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। কোথায় কত ইভিএম ও নিরাপত্তা কর্মী লাগবে বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই সংশ্লিষ্ট জেলাগুলিতে ইভিএম পৌঁছনোর কাজ শুরু হয়ে যাবে।

মন্ত্রিসভা গঠনের পরেই পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল হাওড়া-সহ দীর্ঘদিন ধরে আটকে থাকা পুরসভাগুলির ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। হাওড়া ছাড়াও যে সব পুরসভায় দীর্ঘ দিন নির্বাচন হয়নি, তার মধ্যে রয়েছে দুর্গাপুর পুরসভা, মুর্শিদাবাদের দিনাজপুরের দিনাজপুরের বুনিয়াদপুর, দক্ষিণ ২৪ পরগনার পূজালি, দার্জিলিং জেলার কার্শিয়াং ও মিরিক, কালিম্পং জেলার কালিম্পং, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও হলদিয়া, নদিয়ার কুপার্স ক্যাম্প, বীরভূমের নলহাটি, হাওড়ার বালি এবং জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভা। প্রশাসন সূত্রে দাবি, এই পুরসভাগুলির অধিকাংশেরই শেষ বার নির্বাচন হয়েছিল ২০১৭ সালে।

You might also like!