Kolkata-Sairang Express : গুয়াহাটির কাছে দিগারুতে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস

Kolkata-Sairang Express (SYMBOLIC PICTURE )
Kolkata-Sairang Express (SYMBOLIC PICTURE )

 

গুয়াহাটি, ১১ নভেম্বর : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কলকাতা-সাইরং এক্সপ্রেস বুধবার সকালে গুয়াহাটির কাছে দিগারুতে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় কলকাতা-সাইরং এক্সপ্রেসের ইঞ্জিন সহ মোট সাতটি কোচ লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। আহত সবাইকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ এবং অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। জানা গেছে, ট্রেনটি মিজোরাম থেকে কলকাতা যাচ্ছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…