Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Shashi Tharoor On CJP: গণতন্ত্রে বিক্ষোভ দেখানোর অধিকার সবার আছে, মন্তব্য শশী থারুরের

Congress MP Shashi Tharoor
Congress MP Shashi Tharoor

 

তিরুঅনন্তপুরম, ৭ নভেম্বর : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরোধিতায় শুক্রবার কেরলের কোচিতে সিজেপি-র ‘যন্তর মন্তর অ্যাট কোচি’ শীর্ষক বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। গণতন্ত্রে প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকারকে সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রত্যেকেরই গণতান্ত্রিকভাবে বিক্ষোভ দেখানোর অধিকার রয়েছে।

শনিবার তিরুঅনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর বলেন, "আমরা গণতন্ত্রে বিশ্বাস করি; তাই তাঁদের বিক্ষোভ প্রদর্শন করতে দিন। দেখা যাক এই বিষয়ে সাধারণ মানুষ কী ভাবেন এবং তাঁদের কী প্রতিক্রিয়া হয়।" উল্লেখ্য, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে এবং নির্বাচনী সংস্কারের দাবিতে সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরে প্রতিবাদের পর এ বার কেরলের কোচির রাজেন্দ্র ময়দানে ‘যন্তর মন্তর অ্যাট কোচি’ আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি। দক্ষিণ ভারতের এই প্রতিবাদ সমাবেশ ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…