Breaking News
 
NCPI’s New Panel: এনসিপিআইয়ের জাতীয় কমিটিতেও নেই সুদীপ-কাকলি! সিনিয়র সাংসদদের বাদ দিয়েই তালিকা প্রকাশ, তুঙ্গে চর্চা Mukundapur Chaos: মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমার! সংঘর্ষের পর ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেপ্তার Election Commission: SIR নিয়ে কমিশনেই মতপার্থক্য? জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তে ‘অসহমতি’ ২ কমিশনারের, সরব তৃণমূল Maa Tara Express: দীর্ঘ প্রতীক্ষার অবসান! বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস, বিধায়কের মুখে ‘ডবল ইঞ্জিনের বেনিফিট’ Piyush Kanoria argument: তোলাবাজি-সিন্ডিকেট নিয়ে বিজেপির সভায় তুমুল উত্তাপ! শারদ্বতকে আঙুল তুলে প্রশ্ন পীযূষের Attack on Mamata TMC workers: মুকুন্দপুরে তৃণমূল কর্মীদের পাশে কংগ্রেস! ‘বর্বরোচিত’ হামলার প্রতিবাদ, জোটের সমীকরণে নতুন মোড়?

 

Country

1 hour ago

Amritsar Encounter: অমৃতসরে এনকাউন্টার! পাকড়াও কুখ্যাত গ্যাংস্টার হরমনবীর

Most Wanted Gangster Arrested
Most Wanted Gangster Arrested

 

অমৃতসর, ২৩ সেপ্টেম্বর : গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ওয়ান্টেড গ্যাংস্টারকে এনকাউন্টারের পর পাকড়াও করল অমৃতসর পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে অমৃতসরের মাতেওয়াল গ্রামে। পুলিশ ও গ্যাংস্টারের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে পায়ে গুলি লেগে আহত হয় ওয়ান্টেড দুষ্কৃতী হরমনবীর সিং। অন্যদিকে, গ্যাংস্টারের ছোড়া গুলি অল্পের জন্য এক পুলিশ আধিকারিকের গায়ে লাগেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, মাতেওয়াল গ্রাম এলাকায় ওয়ান্টেড গ্যাংস্টার হরমনবীরের উপস্থিতি নিশ্চিত করে অভিযান চালায় পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতি টের পেয়েই পালানোর উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে ওই গ্যাংস্টার। একটি বুলেট খুব কাছ দিয়ে বেরিয়ে যাওয়ায় একটুর জন্য প্রাণে বাঁচেন কর্তব্যরত এক পুলিশ আধিকারিক। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালালে হরমনবীরের পায়ে গুলি লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরই তাকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।

You might also like!