Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Entertainment

1 month ago

Assam Floods: ‘সব শেষ হয়ে গেছে’—অসমের বন্যার বিভীষিকা তুলে ধরে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী দেবলীনা

Devoleena Bhattacharjee worried
Devoleena Bhattacharjee worried

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত হাজার হাজার মানুষ। এই দুর্যোগের আঁচ লেগেছে অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য-র পরিবারেও। প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে দিন কাটছে তাঁর। ফেসবুক লাইভে এসে আবেগঘন কণ্ঠে নিজের পরিবারের বর্তমান পরিস্থিতির কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।

দেবলীনা জানান, অসমের শিবসাগর জেলার নজিরা তাঁর জন্মভূমি। শৈশব ও পড়াশোনার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে সেই এলাকার সঙ্গে। তিনি বলেন, “আমি অত্যন্ত দুঃখিত। এই পরিস্থিতির কথা বলতে গিয়ে নিজেকে সামলাতে পারব না সেটা জানতাম। সেই জন্যই এতদিন অসম নিয়ে আমি কোনও ভিডিওবার্তা দিইনি। আসলে শিবসাগর ও নজিরাতেই আমার জন্ম। মেয়েবেলাটা ওখানেই কেটেছে। স্কুল, কলেজ সবকিছুর অনেক স্মৃতি রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমার মা এখনও নজিরাতেই আটকে আছেন। ঈশ্বরের কৃপায় আমাদের পুরনো বাড়িটি পুরোপুরি প্লাবিত হয়নি।”


লাইভে অভিনেত্রী বলেন, এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে পারেননি, কারণ পরিস্থিতি তাঁকে অত্যন্ত আবেগপ্রবণ করে তুলছিল। তিনি জানান, দিদিমা আর ও পিসির বাড়ি সম্পূর্ণ জলের নিচে তলিয়ে গিয়েছে। কান্নামিশ্রিত কণ্ঠে দেবলীনা অত্যন্ত হতাশার সঙ্গে বলেন, “সবকিছু শেষ হয়ে গিয়েছে। আর কিছুই অবশিষ্ট নেই। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে প্রায় সম্বল বলতে আর কিছুই নেই।”  তবে ব্যক্তিগত সংকটের মধ্যেও মানবিক দায়িত্ব থেকে সরে আসেননি অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তিনি অসমের বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সংগ্রহ ও সাহায্যের আবেদন জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সাধারণ মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুরাগীরা এবং দ্রুত তাঁর পরিবারের সদস্যদের নিরাপদে ফিরে আসার প্রার্থনা করেছেন। 


এদিকে অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। বিভিন্ন এলাকায় জলবন্দি অসংখ্য মানুষ, বাড়ছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা। এই পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে রিলায়েন্স ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি অসমের ত্রাণ ও পুনর্বাসন কাজে ২১ কোটি টাকা অনুদান দিয়েছেন। এই তথ্য এক্স-এ পোস্ট করে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। 


You might also like!