Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Narendra Modi extended wishes: পুদুচেরির মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও লোকসভার অধ্যক্ষর

Puducherry Chief Minister N. Rangasamy
Puducherry Chief Minister N. Rangasamy

 

নয়াদিল্লি, ৪ আগস্ট : মঙ্গলবার পুদুচেরির মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা-সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। প্রধানমন্ত্রী মোদী বলেন, এন. রঙ্গস্বামীর অভিজ্ঞ ও উন্নয়নমুখী নেতৃত্বের সুফল পাচ্ছেন পুদুচেরির মানুষ। প্রধানমন্ত্রী তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করেন।

ওম বিড়লা সমাজ মাধ্যম 'এক্স'-এ লিখেছেন, পুদুচেরির মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং দীর্ঘ ও পরিপূর্ণ জীবনের প্রার্থনা করি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এন. রঙ্গস্বামী পুদুচেরির উন্নয়নের যাত্রাকে আরও শক্তিশালী করতে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তিনিও রঙ্গস্বামীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুও রঙ্গস্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

You might also like!