Breaking News
 
Dilip Ghosh: সরকারি অনুদান নিলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি? বিতর্কের মাঝেই ‘মমতার আমল’ টেনে দিলীপের বার্তা LED Ads at Puja pandal: পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে চড়া কর! ৫০ হাজার পর্যন্ত গুনতে হবে, পুরসভার নয়া নির্দেশ Government Employees Salary: পুজোর আগেই সরকারি কর্মীদের বড় সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, সঙ্গে বর্ধিত ডিএ NCPI’s New Panel: এনসিপিআইয়ের জাতীয় কমিটিতেও নেই সুদীপ-কাকলি! সিনিয়র সাংসদদের বাদ দিয়েই তালিকা প্রকাশ, তুঙ্গে চর্চা Mukundapur Chaos: মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমার! সংঘর্ষের পর ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেপ্তার Election Commission: SIR নিয়ে কমিশনেই মতপার্থক্য? জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তে ‘অসহমতি’ ২ কমিশনারের, সরব তৃণমূল

 

Entertainment

1 hour ago

Dipika Kakar: ক্যানসারের চিকিৎসার মধ্যেই সুখবর! নাচের মহড়া শুরু দীপিকার, ছোটপর্দায় ফিরবেন কবে?

Dipika Kakar
Dipika Kakar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সাম্প্রতিক ভ্লগে অনুরাগীদের জন্য সুখবর দিয়েছেন অভিনেত্রী দীপিকা কক্কড়। দীর্ঘ বিরতির পর ফের কাজের জগতে ফিরতে চলেছেন তিনি। স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োয় দেখা যাবে দীপিকাকে। সেই কাজের প্রস্তুতিও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন অভিনেত্রী। মিউজ়িক ভিডিয়োয় অভিনয়ের পাশাপাশি নাচের অংশ থাকায় নিয়মিত মহড়াও শুরু করেছেন তিনি। তবে ছোটপর্দার ধারাবাহিকে কবে ফের দেখা যাবে দীপিকাকে, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। ওজন কিছুটা কমলেও চিকিৎসা এখনও চলছে। এই পরিস্থিতিতে নিয়মিত ধারাবাহিকে অভিনয়ের মতো ব্যস্ত কাজের সূচিতে এখনই ফিরতে চাইছেন না অভিনেত্রী। চিকিৎসা চলাকালীন ধারাবাহিকে কাজ করা তাঁর পক্ষে কতটা সম্ভব হবে, তা নিয়েও সংশয়ে রয়েছেন দীপিকা। তাই আপাতত মিউজ়িক ভিডিয়োর কাজ দিয়েই ধীরে ধীরে অভিনয়ে ফেরার পথে হাঁটছেন তিনি। 

মিউজ়িক ভিডিয়ো প্রসঙ্গে দীপিকা বলেন, “দেখুন, এই মুহূর্তে আমার শরীরের যা অবস্থা, প্রতিদিনের ধারাবাহিকে কাজ করতে পারব বলে মনে হয় না। আর এই ধরনের চিকিৎসা চলাকালীন কেউ কেনই বা আমাকে কাজে নেবেন? এটা তো বোঝাই যাচ্ছে।” তিনি আরও জানান, শারীরিক অবস্থার কারণে ছোটপর্দার শুটিং করা কঠিন হলেও, এক দিনের কোনও প্রজেক্ট সামলানো তাঁর পক্ষে সম্ভব। দীপিকার কথায়, “এ নিয়ে বেশি ভাবার কিছু নেই। চিকিৎসা চলছে, তার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে— এটাই স্বাভাবিক। তবে একটি গানের শুটিং যদি এক দিনেই করা যায়, তা হলে সেটা নিশ্চয়ই সামলানো সম্ভব।” দীর্ঘ বিরতির পর ফের নাচের মহড়ায় ফিরে প্রথম দিকে প্রতি ১০ মিনিট অন্তর বিরতি নিতে হচ্ছিল দীপিকাকে। তাতেই নিজের শরীর কতটা দুর্বল হয়ে পড়েছে, তা বুঝতে পারেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, গানটির শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নতুন কাজ নিয়ে একই সঙ্গে তিনি উদ্বিগ্ন ও উত্তেজিত। 


২০২৫ সালে টেলিভিশন অভিনেত্রীর দ্বিতীয় পর্যায়ের লিভার ক্যানসার ধরা পড়ে। ওই বছরের জুনে লিভার থেকে টিউমার বাদ দিতে অস্ত্রোপচারও হয় তাঁর। তারপর থেকে নিজের ভ্লগের মাধ্যমে সুস্থ হয়ে ওঠা এবং চিকিৎসার অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে লিভারে সিস্ট ধরা পড়ার পর আরও একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। পরে শোয়েব জানান, সেই প্রক্রিয়া সফল হয়েছে। এরপর আরও দু’টি ছোট সিস্ট ধরা পড়লে চিকিৎসকেরা ফের অস্ত্রোপচারের বদলে সেগুলির উপর নজর রাখার পরামর্শ দেন। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসাবে ইমিউনোথেরাপি শুরু করেন দীপিকা। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও একাধিক বার কথা বলেছেন অভিনেত্রী। বমি বমি ভাব, বমি, অবসাদ-সহ নানা উপসর্গের কারণে তাঁর খাওয়ার ইচ্ছা ও কর্মশক্তি কমে গিয়েছে। সাম্প্রতিক এক ভ্লগে দীপিকা জানান, প্রবল বমি বমি ভাব ও বমির কারণে চা খাওয়ার প্রতিও তাঁর আগ্রহ হারিয়ে গিয়েছে। তবে এই সবের মাঝেই ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টায় অভিনেত্রী।


You might also like!