Breaking News
 
Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট ISF Election Symbol Row: ‘এমন সিদ্ধান্ত কেন, যাতে বিতর্ক হয়?’ আইএসএফের প্রতীক বদল নিয়ে কমিশনকে প্রশ্ন হাই কোর্টের TMC Symbol Row: প্রতীক নিয়ে টানাপোড়েন বহাল! নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, দ্রুত ফয়সলার বার্তা সুপ্রিম কোর্টের Bihar Horror: বিহারে ফের কিশোরীকে হেনস্তার অভিযোগ! পথ আটকে অশালীন আচরণ, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো

 

West Bengal

1 hour ago

Toto will not run on GT road: জিটি রোড ও বাস রাস্তায় চলবে না টোটো, নির্দেশ পরিবহন দফতরের

NO MORE TOTOS ON GT ROAD
NO MORE TOTOS ON GT ROAD

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে টোটো (ই-রিকশা) চলাচলের বিষয়ে কড়া অবস্থান নিয়েছে পরিবহন দফতর। জিটি রোড-সহ যে সব রাস্তায় নিয়মিত বাস চলাচল করে, সেগুলিতে আর টোটো বা ই-রিকশা চলাচল করতে পারবে না। ওই রুটগুলিতে টোটো চলাচল বন্ধ করতে পরিবহন দফতর পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। পরিবহন দফতর বৃহস্পতিবার পুলিশ ও প্রশাসনকে নির্দেশ জারি করে জানিয়েছে, জিটি রোড-সহ বাস রাস্তা এবং অন্যান্য প্রধান সড়কগুলিতে অবিলম্বে টোটো চলাচল বন্ধ করতে হবে। পরিবহন দফতরের বক্তব্য, এইসব রাস্তায় টোটো চলার কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

উল্লেখ্য, পরিবহন দফতরের প্রধান সচিব রবি ইন্দর সিং আগস্ট মাসে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছিলেন। চিঠিতে ২০১৪ সালের কেন্দ্রীয় নির্দেশিকা উল্লেখ করে বলা হয়েছিল, ই-রিকশা বা টোটো মূলত স্বল্প দূরত্বের যাতায়াতের জন্য ব্যবহার করা উচিত।

You might also like!