
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘ভোটচুরি’র অভিযোগ তুলে অহেতুক নাটক করে নির্বাচন কমিশনের ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলে পাল্টা অভিযোগ করল বিজেপি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে এ বার কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য, বারবার ‘ভোটচুরি’ নিয়ে অভিযোগ তোলার রাজনীতি এ বার বন্ধ হওয়া উচিত। পাশাপাশি কমিশনের বিরুদ্ধে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ থাকলে তার দায় কংগ্রেসের আমলের উপরেই বর্তায় বলেও দাবি করেছে বিজেপি। গেরুয়া শিবিরের আরও অভিযোগ, পদের লোভে কাজ করার সংস্কৃতি কংগ্রেসের আমলেই তৈরি হয়েছিল। ফলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি।
