Breaking News
 
CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার Grand Canyon Flash Floods: গ্র্যান্ড ক্যানিয়নে আচমকা হড়পা বান! ২০ জনের খোঁজ নেই, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা 26000 Recruitment Case : যোগ্য শিক্ষকদের চাকরি নিয়ে সুপ্রিম স্বস্তি! ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত মেয়াদ বৃদ্ধি Rijiju warning protesters : নিউ ইয়র্কে প্রতিবাদের নামে তেরঙ্গার অপমান! ‘চরম মূল্য চোকাতে হবে’, কড়া বার্তা দিল্লির Abhishek Banerjee : ‘ওয়েবসাইটে এফআইআরের কপি কোথায়?’ ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

 

Country

1 hour ago

26000 Recruitment Case : যোগ্য শিক্ষকদের চাকরি নিয়ে সুপ্রিম স্বস্তি! ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত মেয়াদ বৃদ্ধি

Supreme Court
Supreme Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন যোগ্য শিক্ষকরা। আগামী বছর ৩১ মে পর্যন্ত তাঁদের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যোগ্য শিক্ষকদের চাকরি বজায় রাখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। একই বিষয়ে যোগ্য শিক্ষকদের তরফেও পৃথক আবেদন জানানো হয়। সোমবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল থাকবে। তবে এই সময়সীমাই চূড়ান্ত বলে জানিয়ে দিয়েছে আদালত। ফলে তার পর আর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে না বলেই স্পষ্ট হয়েছে। 

তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল বাংলা। কলকাতা হাই কোর্ট থেকে সেই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। দীর্ঘদিন মামলা চলার পর প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে গতবছর এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর পড়ুয়াদের কথা ভেবে প্রথমে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের শিক্ষকতার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়। তবে ওই সময়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে ওই সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন না হওয়ায় কাজের মেয়াদ বাড়িয়ে করা হয় ৩১ আগস্ট। এই সময়ের মধ্যে নতুন করে ওই শূন্যপদে নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছিল। 

এরমধ্যেই রাজ্যে পালাবদল ঘটে যায়। এই বিষয়ে ফের সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং এসএসসি। সময় চেয়ে মামলা দায়ের হয়। এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে সরকার এবং এসএসসির আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। তবে এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, এটাই শেষ বার। এর পর আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না রাজ্যকে। এই সময়সীমার মধ্যেই শেষ করতে হবে যাবতীয় নিয়োগ।

You might also like!