
কলকাতা, ১২ সেপ্টেম্বর : কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার আরও একাধিক গণেশ পুজোর উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী। গণেশ পুজোর উদ্বোধনেও শুভেন্দুর নিশানায় সিপিএম-তৃণমূল কংগ্রেস। গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় সিপিএম এবং তৃণমূল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ৩৪ বছরের সিপিএম আমলে রাজ্যে সনাতন সংস্কৃতির পরম্পরা মেনে চলা হয়নি। আর তৃণমূল জমানার ১৫ বছরে বাংলার জামাতিকরণের চেষ্টা হয়েছে। বামেদের বিঁধে মুখমন্ত্রী বলেন, ‘ওদের স্টলে বিবেকানন্দের বই পাবেন না। পাবেন শুধু মার্ক্স, লেনিনের বই। আর তৃণমূল জমানায় তো বিসর্জনের দিনই বদলে দেওয়া হয়েছিল।’
