kolkata

56 minutes ago

PM AWAS YOJANA: ‘বাড়ির রেজিস্ট্রেশন মহিলাদের নামেই’! প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

CM Suvendu Adhikari on PM AWAS YOJANA
CM Suvendu Adhikari on PM AWAS YOJANA

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার বাড়ির রেজিস্ট্রেশনে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এটিকে বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন তিনি। আজ ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বাংলায় পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। এই উপলক্ষে সল্টলেকে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। সেখান থেকেই অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথা জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বৃহস্পতিবার সারাদিন ধরেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। প্রকল্পের আওতায় থাকা সকল যোগ্য উপভোক্তাই এই অর্থ পাবেন বলেও জানান তিনি। পাশাপাশি তাঁর ঘোষণা, এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি বাড়ির রেজিস্ট্রেশন বাড়ির মহিলাদের নামেই করার ব্যবস্থা করা হবে। 

শুভেন্দু বলেন, ”প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেছেন, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরি হওয়ার জন্য তালিকা তৈরি করা হয়েছে। এই সমস্ত বাড়ির মালিক মহিলারা হবেন। মহিলাদের নামে এগ্রিমেন্ট করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক আমরা মহিলাদেরকেই করব।” বাংলায় নারীক্ষমতায়নেরক্ষেত্রে এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন শুধু শুভেন্দু অধিকারী নন, মহিলাদের কথা উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে। অন্নপূর্ণা দিবসের সূচনায় এদিন ভারচুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন তিনি। কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের শক্তি হয়ে উঠছে তা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ”আমাদের মূল মন্ত্র কথা কম কাজ বেশি। আমরা জানি জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আর অন্নপূর্ণা ভাণ্ডার সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে।” শুধু তাই নয়, মহিলাদের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এদিন সেই রেশ টেনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, এবার থেকে প্রত্যেকবছর ১৭ সেপ্টেম্বর দিনটি অন্নপূর্ণা দিবস হিসাবেই পালন করা হবে। তার কারণ বিশ্বের সবথেকে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদির গ্যারেন্টি ছিল অন্নপূর্ণা যোজনা। যা আমরা ইতিমধ্যে বড় সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে দিতে পেরেছি। আজ তাঁর জন্মদিন। প্রত্যেকবছর এইদিনকে অন্নপূর্ণা যোজনা হিসাবে পালন করব।” পাশাপাশি বিধবা ভাতা-সহ একাধিক ক্ষেত্রে সরকার কীভাবে মহিলাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তবে এই সরকার যে শুধুমাত্র ভাতার মধ্যেই সীমাবন্ধ থাকবে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, ”এই সরকার শুধুই ভাতা দিতে আসেনি। সংস্কার করতে এসেছে। প্রত্যেক কন্যা, বালিকা, বোনকে রক্ষা করার শপথ নিয়ে চলবে সরকার।”


You might also like!