Country

58 minutes ago

Xavier Bettel arrives in India: ৩-দিনের ভারত সফরে লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল

Luxembourg's Deputy PM Xavier Bettel arrives in India
Luxembourg's Deputy PM Xavier Bettel arrives in India

 

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : ভারত সফরে এসেছেন লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী জেভিয়ার বেটেল। ৩-দিনের সফরে সোমবার দিল্লিতে এসে পৌঁছেছেন জেভিয়ার বেটেল। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানানো হয়। ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে থাকবেন লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী।

বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া তিনি চেন্নাই সফর করবেন, যেখানে তিনি আইআইটি মাদ্রাজ-এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং একটি নতুন এসইএস ক্যাম্পাসের উদ্বোধন করবেন।

You might also like!