Entertainment

1 hour ago

Uttam Kumar Film Centre: শতবর্ষে মহানায়ক, নিউ টাউনে গড়ে উঠছে উত্তমকুমার ফিল্ম সেন্টার

Suvendu Adhikari at the foundation stone laying ceremony of the Uttam Kumar Film Centre
Suvendu Adhikari at the foundation stone laying ceremony of the Uttam Kumar Film Centre

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর : মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে চলচ্চিত্রপ্রেমীদের জন্য বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। নিউটাউনে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা ‘উত্তমকুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর শুক্রবার স্থাপন করা হবে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দন প্রাঙ্গণে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শুরু হয়েছে শতবর্ষ উদযাপন।উল্লেখ্য, 'উত্তমকুমার ফিল্ম সেন্টার'-এর তিনটি অংশ থাকবে। প্রথম অংশে থাকবে ৭০০ থেকে ৭৫০ আসনের দু’টি সিনেমা হল, একটি প্রিভিউ থিয়েটার, ফুড কোর্ট এবং কার পার্কিং। দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ১০০০ আসনের অডিটোরিয়াম এবং ওপেন এয়ার থিয়েটার। তৃতীয় অংশে থাকবে অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিকস, এক্সটেন্ডেড রিয়্যালিটি এবং সিনেমার পোস্ট প্রোডাকশনের ল্যাবরেটরি ও স্টুডিও, যা মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি-র বিশেষ সহায়ক হিসাবে গড়ে উঠবে।

সরকারের আশা, নতুন প্রযুক্তির পরিকাঠামো বাংলা চলচ্চিত্রে অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসি-সহ বিভিন্ন ঘরানার কাজকে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে স্থানীয় তরুণদের চলচ্চিত্র-প্রযুক্তিতে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। আগামী কয়েক বছরের মধ্যেই প্রকল্পের নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

You might also like!