Country

1 hour ago

‘Mayday emergency’: মাঝআকাশে বিপত্তি! অসুস্থ পাইলটের ‘মে ডে কল’, মাস্কাটে নামল দোহা-বেঙ্গালুরু উড়ান

IndiGo Doha-Bengaluru Flight Diverted To Muscat After Crew Medical Emergency
IndiGo Doha-Bengaluru Flight Diverted To Muscat After Crew Medical Emergency

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মাঝআকাশেই বিমান চালাতে চালাতে অসুস্থ হয়ে পড়লেন এক ইন্ডিগো পাইলট। পরিস্থিতি সামাল দিতে জরুরি ‘মে ডে কল’ সংকেত পাঠানো হয়। বৃহস্পতিবার দোহা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেওয়া উড়ানটিকে ওমানের মাস্কাটে ঘুরিয়ে নিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে। শেষ পর্যন্ত নিরাপদেই মাস্কাট বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। বিমানকর্মী ও যাত্রীরা সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে গুরুতর অসুস্থ পাইলটকে দ্রুত চিকিৎসার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাঝআকাশ বিপদ ঘটে ইন্ডিগোর ৬ই ১৩০২ উড়ানে। বিমান সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, উড়ান চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন পাইলট। বিমান চালানোর মতো অবস্থায় ছিলেন না তিনি। বাধ্যতামূলক ‘মে ডে কল’ পাঠানো হয়। সাধারণত বিমান ওড়ানোর দায়িত্ব থাকেন দু’জন। একজন ‘ফার্স্ট অফিসার’ এবং অন্যজন ‘পাইলট-ইন-কমান্ড’। এক বিবৃতিতে পরে ইন্ডিগো জানিয়েছে, ওই ক্রু সদস্য এখন ভালো আছেন। মাস্কাট থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটের জন্য একটি বিকল্প বিমান ও নতুন ক্রু দলের ব্যবস্থা করা হয়েছে। 

বিকল্প বিমানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত মাস্কাটে যাত্রীদের জন্য বিশ্রাম ও জলখাবারের ব্যবস্থা হয়। ইন্ডিগোর বিবৃতিতে বলা হয়, “গ্রাহকদের যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তার জন্য আমরা দুঃখিত। দুর্ভোগ কমানোর যথাসম্ভব চেষ্টা হচ্ছে।” বিমান সংস্থা আরও জানিয়েছে, যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। উল্লেখ্য, সম্প্রতি গোয়া-দিল্লিগামী একটি বিমান যান্ত্রিক গোলোযোগ হয়। এরপর সেটিকে জরুরি অবতরণ করান পাইলট। দু’দিনের মধ্যে ফের বিপত্তি ঘটল ইন্ডোগের উড়ানে। 

You might also like!