
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী মহানায়ক উত্তম কুমারকে এমন এক কিংবদন্তি হিসেবে অভিহিত করেছেন, যাঁর কালজয়ী অভিনয় আজও প্রজন্মের পর প্রজন্মের দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। প্রধানমন্ত্রী গত রবিবার আকাশবাণীতে সম্প্রচারিত তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে উত্তম কুমার সম্পর্কে করা মন্তব্যের একটি অংশও ভাগ করে নিয়েছেন। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মহানায়ক উত্তম কুমার এক কিংবদন্তি, যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
Mahanayak Uttam Kumar...a legend whose timeless performances connect with people across generations.
— Narendra Modi (@narendramodi) September 3, 2026
Tributes on his birth centenary.
Also sharing what I spoke about him during #MannKiBaat last Sunday.
মহানায়ক উত্তম কুমার... এক কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মান্তরের… pic.twitter.com/GQLr48AO7o
