Country

51 minutes ago

Horrific accident on KMP Expressway: সোনিপতে ট্রাক ও গাড়ির মুখোমুখি ধাক্কা, মৃত ৩

Horrific accident on KMP Expressway in Haryana
Horrific accident on KMP Expressway in Haryana

 

সোনিপত, ৩ সেপ্টেম্বর : সোনিপতের খারখোদা এলাকায় কেএমপি এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার ভোরে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত তিন শ্রমিক। গুরুতর জখম নয় জন। পুলিশ জানায়, একটি গাড়িতে চেপে পিলভিটের বাদেপুরা গ্রামের ১১ জন শ্রমিক ঝাজ্জরে যাচ্ছিলেন মিলেটের খেতে কাজ করতে। ভোর পাঁচটা নাগাদ কুন্ডিল-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে গোপালপুর গ্রামের কাছে ট্রাকের সঙ্গে শ্রমিকদের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান তিন শ্রমিক। আট শ্রমিক ও গাড়ির চালক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। তাঁদের খারখোদার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাটি গোপালপুর গ্রামের সীমানার কাছে ঘটেছে, যেখানে শ্রমিকবোঝাই একটি ইকো গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ইকো গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ এই দুর্ঘটনার তদন্তে নেমেছে।

You might also like!