Country

1 hour ago

3 suspects arrested in Shopian: শোপিয়ানে ধৃত ৩ সন্দেহভাজন, উদ্ধার হ্যান্ড গ্রেনেড ও পোস্টার

Suspected Hizbul Mujahideen Posters Recovered In Shopian
Suspected Hizbul Mujahideen Posters Recovered In Shopian

 

শোপিয়ান, ২৫ আগস্ট : মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে নাকা তল্লাশির সময় নিরাপত্তা বাহিনী ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। এদের কাছ থেকে দু'টি হ্যান্ড গ্রেনেড এবং ৫টি পোস্টার উদ্ধার করা হয়েছে। পোস্টারগুলোতে হিজবুল মুজাহিদিন-এর প্রতীক ছিল বলে জানা গেছে। এ দিন এক আধিকারিক জানিয়েছেন, নাকা তল্লাশির সময় এই ৩ জনকে আটক করা হয়। প্রত্যেকেই মোটরসাইকেলে করে যাচ্ছিল। এদের নাম জুনায়েদ আহমেদ দার, আমির ইউসুফ এবং জুনায়েদ মুজাফফর হিসেবে জানা গেছে। এরা সকলেই কুলগামের বাসিন্দা। তদন্ত চলছে এই নিয়ে।

You might also like!