Game

1 hour ago

Dr. B.C. Roy Trophy: ড. বি. সি. রায় ট্রফি, বাংলা ও পাঞ্জাবের খেলা ১-১ গোলে ড্র

The match between Bengal and Punjab ended in a 1-1 draw
The match between Bengal and Punjab ended in a 1-1 draw

 

বেঙ্গালুরু, ২৫ আগস্ট : জয় অধরা। এগিয়ে থেকেও শেষরক্ষা হল না। ড. বি. সি. রায় ট্রফির গ্রুপ ‘বি’-র প্রথম ম্যাচে পাঞ্জাবের সঙ্গে ১-১ গোলে ড্র করল বাংলা। মঙ্গলবার সকালে বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ ছেলেদের জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতার এই ম্যাচে জয় হাতছাড়া হল বাংলার।প্রথমার্ধে দু’দলই গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। এর ফলে বিরতিতে গোলশূন্য অবস্থাতেই মাঠ ছাড়ে দু’দল। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের রং বদলায়। ৫৬ মিনিটে আজিজুল মণ্ডলের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলা। প্রথম গোলের পর থেকে ব্যবধান ধরে রাখার পাশাপাশি জয় সুনিশ্চিত করার লক্ষ্যে মরিয়া হয়ে লড়াই করে বাংলার খেলোয়াড়রা।কিন্তু নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ম্যাচের ভাগ্য বদলানোর মতো নাটক বাকি ছিল। সংযোজিত সময়ের সপ্তম মিনিটে (৯০+৭ মিনিট) সরতাজ সিং গোল করে পাঞ্জাবকে সমতায় আনে। শেষ মুহূর্তের ওই গোলে তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাকে। উল্লেখ্য, গ্রুপে বাংলার পরের ম্যাচ ২৭ আগস্ট, সকালে চণ্ডীগড়ের বিরুদ্ধে।

You might also like!