Entertainment

1 hour ago

ACTRESS LOVE LIFE: সম্পর্ক ভাঙার পর বিস্ফোরক অনুপমা! ‘টক্সিক’ প্রেম নিয়ে বললেন মানসিক নির্যাতনের কথা

Anupama Parameswaran Opens Up About Personal Struggles
Anupama Parameswaran Opens Up About Personal Struggles

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সম্পর্ক ভাঙার পর অবশেষে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ছিল। এবার সেই সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলে অভিনেত্রীর বিস্ফোরক দাবি, প্রেমের সম্পর্কে থাকাকালীন এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে, যার প্রভাব পড়েছিল তাঁর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এমনকি নিজের নারীসত্তাকে দেখার দৃষ্টিভঙ্গিতেও। এক সাক্ষাৎকারে অনুপমা জানিয়েছেন,  “আমি এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি যখন একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নিয়ে আমার লজ্জা হত। নিজের আত্মবিশ্বাস নিয়েও আমি লজ্জিত বোধ করতাম। এমনকি নারী হওয়া এবং পিরিয়ডস হওয়া নিয়েও আমার লজ্জা লাগত।”


অনুপমার দাবি, ‘‘ঋতুচক্রের প্রথম দিন হোক বা পঞ্চম, দশম, পনেরো, কুড়ি কিংবা পঁচিশতম— যে কোনও দিনেই ওর ভুল নিয়ে কিছু বলতে গেলে শুনতে হত, ওহ, তোমার তো পিরিয়ডস চলছে! বা তোমার পিরিয়ডস হতে এখনও বাকি আছে। আমি ভীষণ লজ্জিত বোধ করতাম। একসময় আমি ১১টি সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতাম। অথচ এখন আমি সন্তানই চাই না। নারী হওয়ার জন্য আমার খুব খারাপ লাগত। এমনকী আমার সব অর্জন নিয়েই আমার খারাপ লাগত।” সম্পর্কের শুরুতেই বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন অনুপমা। কিন্তু অভিনেত্রী সেই সিদ্ধান্তে রাজি ছিলেন না। তাঁর মনে হয়েছিল, বিয়ের প্রস্তাবটি ভালোবাসা থেকে আসছে না। সম্পর্ক শেষ হওয়ার পরও তাঁকে ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ শুনতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সেই সমস্ত অভিজ্ঞতা পেরিয়ে এখন সম্পর্ক থেকে বেরিয়ে এসে অনেকটাই স্বস্তিতে রয়েছেন অনুপমা। তাঁর কথায়, যেন নতুন করে মুক্তির স্বাদ পেয়েছেন। 


প্রসঙ্গত, গত বছর মারি সেলভরাজ পরিচালিত ‘বাইসন কালামাদান’ ছবিতে ধ্রুব বিক্রমের সঙ্গে অভিনয় করেছিলেন অনুপমা। ২০২৫ সালের শুরু থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। বিভিন্ন অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী মঞ্চে তাঁদের ঘনিষ্ঠতা সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয়। পরবর্তীতে তাঁদের সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। তবে সেই সম্পর্কের ভিতরে কী চলছিল, তা নিয়ে এতদিন প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি অভিনেত্রী। এবার পরপর দু’টি দীর্ঘ সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অনুপমা। তাঁর বক্তব্যে উঠে এসেছে মানসিক চাপ, আত্মবিশ্বাস হারানো এবং সম্পর্কের মধ্যে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার মতো একাধিক বিষয়। সম্পর্ক ভেঙে বেরিয়ে এসে সেই অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে নিজের মতো করে এগিয়ে যেতে চাইছেন অভিনেত্রী। 

You might also like!