kolkata

1 hour ago

ED Raids: নাদিমুল হকের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় ইডি-র তল্লাশি

ED raids Nadimul Haque's Urdu Daily units in Kolkata, Delhi and Ranchi
ED raids Nadimul Haque's Urdu Daily units in Kolkata, Delhi and Ranchi

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর : কলকাতায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পার্ক সার্কাসে ‘আখবার-ই-মশরিক’ নামে উর্দু সংবাদপত্রের অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এই সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন তৃণমূল সাংসদ নাদিমুল হক।

অর্থ পাচার সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ নাদিমুল হকের সঙ্গে সম্পর্কিত সাতটি স্থানে তল্লাশি চালাচ্ছে। সোমবার সকালে কলকাতার পার্ক সার্কাসের একটি ঠিকানায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শহরে আরও দু’টি ঠিকানায় অভিযান চলছে বলে খবর। দিল্লিতেও নাদিমুলের বাড়ি-অফিস মিলিয়ে মোট চারটি ঠিকানায় অভিযান চলছে। এ ছাড়া রাঁচিতেও তল্লাশি শুরু করেছেন আধিকারিকেরা।

You might also like!