
চন্ডীগড়, ৭ সেপ্টেম্বর : পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন বিচারপতি অশ্বনী কুমার মিশ্র। সোমবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। পঞ্জাবের রাজ্যপাল ও প্রশাসক গুলাব চাঁদ কাটারিয়া শপথবাক্য পাঠ করান। এই সময় হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ এবং মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি উপস্থিত ছিলেন। গত ১ জুন থেকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিচারপতি অশ্বনী কুমার মিশ্র। সোমবার পূর্ণাঙ্গ প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। এর মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের পর প্রায় এক মাস ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হলো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন কলেজিয়াম গত ৬ আগস্ট বিচারপতি মিশ্রকে এই পদে নিয়োগের সুপারিশ করেছিল।
